সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা

স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আগৈলঝাড়ায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবধনণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, পুলিশ পরিদর্শক তদন্ত মুহাম্মদ জহিরুল ইসলাম,
মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার। সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ’৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের সাথে সন্মুখ যুদ্ধে উপজেলায় মুক্তিকামী ১৬জন বীর যোদ্ধা শহীদ হন। ওই সকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও বিশেষ সন্মাননা প্রদান করে প্রশাসন। প্রশাসনের সংবর্ধনাপ্রাপ্ত শহীদ পরিবারগুলো হলো- দক্ষিণ গৈলা গ্রারে সিপাহী শহীদ আলাউদ্দিন, ওই গ্রামের শহীদ নুরুল ইসলাম হাওলাদার, মধ্য শিহিপাশা গ্রামের শহীদ আঃ মান্নান মোল্লা (লাশ পাওয়া যায়নি), সেরাল গ্রামের শহীদ সিরাজুল ইসলাম (লাশ পাওয়া যায়নি), ভালুকশী গ্রামের শহীদ আব্দুল মান্নান খান, বাশাইল গ্রামের শহীদ গোলাম মাওলা, ছোট বাশাইল গ্রামের শহীদ সেকেন্দার আলী বেপারী (লাশ পাওয়া যায়নি), বাশাইল গ্রামের শহীদ আব্দুল আজিজ শিকদার (লাশ পাওয়া যায়নি), বসুন্ডা গ্রামের শহীদ আব্দুল হক হাওলাদার, চেংগুটিয়া গ্রামের শহীদ আমীর আলী খান (লাশ পাওয়া যায়নি), পয়সা গ্রামের শহীদ সামসুল হক (লাশ পাওয়া যায়নি), ফুল্লশ্রী গ্রামের শহীদ মুনসুর আহমেদ (লাশ পাওয়া যায়নি), চাঁদত্রিশিরা গ্রামের শহীদ তৈয়ব আলী বক্তিয়ার, বেলুহার গ্রামের শহীদ কাজী আব্দুস সালাম (লাশ পাওয়া যায়নি), রত্নপুর গ্রামের শহীদ ফজলুল হক হাওলাদার (লাশ পাওয়া যায়নি), বরিয়ালী গ্রামের শহীদ বিডিআর মহসীন আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আগৈলঝাড়ায় সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৫৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪