বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৩ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান
বরিশালে স্বাধীনতা ও জাতীয় দিবস। এ মহান দিবস উপলক্ষ্যে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সকাল ৮ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয় কুচকাওয়াজ এরসালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ ২৬ মার্চ এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।এ সময় অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম।বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, আনসার-ভিডিপি, বিএনসিসি, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, সরকারী শিশু পরিবার এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী হয়। উক্ত কুজকাওয়াজ ও শারীরিক প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




















