১১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বি এম মনির হোসেনঃ-

মুক্তিযুদ্ধের চেতনায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের আয়োজনে বরিশালের আগৈলঝাড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে উপজেলা চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সরকারী কর্মকর্তাগন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল সাড়ে আটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত এর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করেন। অনুরুপভাবে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বিজয় মিছিল নিয়ে প্রশাসনের কর্মসূচিতে যোগদান করেন। সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারিহা তানজিন, থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ ও মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর এর সভাপতিত্বে স্বাধীনতা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্তাগন, বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019