সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামের ৮ নং ওয়ার্ডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদারের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদারকে রশি দিয়ে বেঁধে রাখে এবং পরিবারের সদস্যদের মারধর করে। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

জানা যায়, ১৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত যাদের মধ্যে ০১ জন শর্ট প্যান্ট, টিশার্ট, মুখোশ পরা বাকি সবাই জাংগিয়া ও মুখোশ পরা ছিল। তাদের সবার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। সবাই স্থানীয় ভাষায় কথা বলে। ডাকাতদের ১ জনের হাতে কাটা রাইফেল অন্যদের হাতে বগি দা, ছোরা/চাকু, শাবল, রেঞ্জ, স্ক্রু ড্রাইভার ছিল। ভিকটিম মোঃ ইউসুফ আলী তালুকদারের বিল্ডিং এর মই দিয়ে দ্বিতীয় তলার ব্যালকনিতে উঠে দ্বিতীয় তলার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, ইউসুফ আলী তালুকদারকে রশি দিয়ে হাত বেঁধে রাখে, ঘরের সবাইকে রেঞ্জের বাট দিয়ে মারধর করে, ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৯০,০০০/- টাকা নিয়া যায়৷
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিঃ সহকারি পুলিশ সুপার, রাজাপুর সার্কেল মাসুদ রানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় : ০২:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪