সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

ঝালকাঠিতে দুই গাঁজা চাষী সহ ডিবি পুলিশের হাতে আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ৮টি গাঁজা গাছসহ মোঃ রাজু সিকদার (২৫), মোঃ জনি তালুকদার (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে ও রবিবার সকালে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকার রাজু সিকদারের ভুট্টো ক্ষেতের মধ্যে থেকে ১টি গাঁজা গাছসহ এবং দক্ষিণ রাজাপুর এলাকার জনি তালুকদারের ১ম তলা ভবনের ছাদের উপর থেকে ৭টি গাঁজা গাছসহ তাদের দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজু সিকদার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার মৃতঃ মজিবর রহমানের ছেলে। এবং জনি তালুকদার দক্ষিণ রাজাপুর এলাকার মৃত ফোকার তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

এদিকে শনিবার রাতে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ এলকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আল আমিনকে আটক করেছে ডিবি পুলিশ। আল আমিন নথুল্লাবাদ এলাকার আঃ রহমান হাওলাদারের ছেলে।

ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা ও আটটা গাঁজা গাছসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় ও রাজাপুর থানায় মামলা দায়ের করে রোববার তাদেরকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে দুই গাঁজা চাষী সহ ডিবি পুলিশের হাতে আটক ৩

আপডেট সময় : ০৬:২১:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪