সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সাংবাদিকদের হেনস্তা করায় এসিল্যান্ড প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সাংবাদিকদের আটকে রেখে হেনস্তা করায় লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান সরকারকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ উল্ল্যাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছুটিতে থাকায় গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত দায়িত্বে ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান সরকার। তাঁর অনুপস্থিতিতে ভূমি অফিসের সহকারীরা নামজারির শুনানি করছিলেন।

এমন একটি ঘটনার ভিডিও ফুটেজসহ তথ্য সংগ্রহ করতে ওই অফিসে যান মাইটিভি ও অবজারভার পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজুসহ পাঁচজন সাংবাদিক। এ সময় তাঁদের লাঞ্ছিত করে সহকারী কমিশনারকে (ভূমি) খবর দেন অফিস সহকারীরা। খবর পেয়ে আব্দুল্লাহ-আল-নোমান সরকার গিয়ে সাংবাদিকদের নিজ অফিসের একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে কারাদণ্ড দেওয়ার হুমকি দেন। স্থানীয় অন্য সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম মমিন গিয়ে তালা খুলে তাঁদের উদ্ধার করেন।

ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সাংবাদিকের বুঝিয়ে অফিস ত্যাগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক। পরে ক্ষুব্ধ সহকারী কমিশনার (ভূমি) তাঁর অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চ্যানেল আইয়ের ক্যামেরা পারসনের গাড়ি আটকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকেরা সহকারী কমিশনারের শাস্তির দাবি করে মিশন মোড়ে অবরোধ করলে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল্লাহ-আল নোমানকে ঠাকুরগাঁও বদলি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ আজকের পত্রিকাকে বলেন, সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিকদের হেনস্তা করায় এসিল্যান্ড প্রত্যাহার

আপডেট সময় : ০৮:৩১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪