সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জরিত থাকার অভিযোগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১২মার্চ) বিকেলে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রফিকুল ইসলাম হাওলাদার চৌদ্দবুড়িয়া এলাকার বাসিন্দা তার পিতার নাম মৃত মোমিন উদ্দিন হাওলাদার। এসময় মো. শাহাদাত হোসেন(৪০) নামের আরও একজনকে একই হত্যাকান্ডের সাথে জরিত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সে একই এলাকার মো. আনছার খানের ছেলে। রফিকুল ইসলাম হাওলাদার সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

উল্লেখ্য গত ৭জানুয়ারী দিবাগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ও ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ীর সম্মুখে অবস্থিত চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। গ্রেফতারকৃত অপর আসামী মো. শাহাদাত হোসেন ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকান্ডের পর থেকেই সে পলাতক ছিল।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, তাদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর ছিল। গত মঙ্গলবার(১২মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের দুজনকেই আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০২:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪