১১ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু
নলছিটির ইটভাটায় অভিযান ১০লাখ ৫হাজার টাকা জরিমানা,১২টি বন্ধ ঘোষনা

নলছিটির ইটভাটায় অভিযান ১০লাখ ৫হাজার টাকা জরিমানা,১২টি বন্ধ ঘোষনা

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনভর সাড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। ৫টি ভ্রাম্যমান আদালতের টিম সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করে। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটাগুলোকে মোট ১০ লাখ ৫হাজার টাকা জরিমানা ও ১২টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়। একই সাথে কুলকাঠি ইউনিয়নের কেটিসি নামক ইটভাটায় ০২লাখ জরিমানা করলে তারা টাকা দিতে ব্যর্থ হওয়ায় ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন মাসের জেল প্রদান করে ভ্রাম্যমান আদালত। তার পিতার নাম কাসেম আলী হাওলাদার সে ঝালকাঠির সদর উপজেলার বাসিন্দা।
বুধবার(১৩মার্চ) এ অভিযানের নেতৃত্ব দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।

অভিযানে উপজেলার পৌর এলাকায় অবস্থিত এমএমবি ব্রিকসকে বৈধ কাগজপত্র না থাকায় তিন লাখ টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা করা হয়েছে। একই সাথে তারা মুচলেকা প্রদান করেছেন। এমএমআর ব্রিকসকে একই কারনে ০১লাখ ৭০হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা। মুন ব্রিকস কে ০২লাখ ২০হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা। কুশঙ্গল ইউনিয়নের মানপাশায় অবস্থিত মেসার্স বাপ্পি সরদার ব্রিকসকে ৫০হাজার টাকা জরিমানা ও একই এলাকার থ্রি স্টার ব্রিকস কে ০১লাখ জরিমানা করে ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়েছে। দপদপিয়া ইউনিয়নের নুর ব্রিকস কে ০১লাখ টাকা, ফোর ষ্টার ব্রিকসকে ৫০হাজার টাকা,তিন ষ্টার ব্রিকসকে ১৫হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা করা হয়েছে।

এসময় দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকসসহ আরও কয়েকটি ড্রাম চিমনি দিয়ে পরিচালিত ব্রিকস এর চুলা পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়েছে এবং চিমনি ভেঙে ব্রিকস বন্ধ করে দেয়া হয়েছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম(ইউএনও) জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের কারনে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ৫জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব মোট ৯টি মামলায় এসকল দন্ড প্রদান করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019