সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার অভিপ্রায়ে নির্ভীক সাংবাদিক রাহাদ সুমনের আগাম গণসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি॥ আসন্ন বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিপ্রায়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন গত প্রায় দুই মাস ধরে গোটা উপজেলায় রাত-দিন একাকার করে আগাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আপমর জনতার দোয়া,আর্শীবাদ ও সমর্থন কামনা করে বানারীপাড়া পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নে তার বাহারী রঙিন পোষ্টার,ব্যানার ও লিফলেট ছেয়ে গেছে। তার ব্যতিক্রমধর্মী পোষ্টার ও ব্যানার সবার নজর কেড়েছে। তিনি রাত-দিন একাকার করে পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গণসংযোগ করে এলাকাবাসীর সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন। জনগনের অকুণ্ঠ সমর্থন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে তিনি বানারীপাড়া উপজেলাকে সন্ত্রাস,মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ আলোকিত স্মার্ট উপজেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি তরুন সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী রাহাদ সুমন বলেন, দুই যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতার মহান পেশায় ব্রত থেকে প্রাণের স্পন্দন বানারীপাড়াকে সন্ত্রাস,মাদক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় রূপান্তর করতে আপসহীনভাবে লড়াই করে যাচ্ছি। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের কমিটিতে নেতৃত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নসহ এলাকায় সুশিক্ষিত ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে বিশেষ অবদান রাখছি। সাংবাদিকতার পাশাপাশি এবার জনপ্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও আপামর জনগনের সেবায় ব্রত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার সারথী হয়ে তৃনমূলে কাজ করতে চাই। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার অভিপ্রায়ে নির্ভীক সাংবাদিক রাহাদ সুমনের আগাম গণসংযোগ

আপডেট সময় : ১১:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪