সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

পিরোজপুরে বাসচাপায় অটোরিকশা-মোটরসাইকেলের ৭ যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: পিরোজপুরে শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট সড়কে একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ঝাউতলা নামের স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেকফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা ৩ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে ৪ জন মারা গেছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত এবং খাইরুলের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনও জানায় যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকান উপজেলার বালিপাড়ার উদ্দেশে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। পিরোজপুর সদর থানা পুলিশের ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে বাসচাপায় অটোরিকশা-মোটরসাইকেলের ৭ যাত্রী নিহত

আপডেট সময় : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪