সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

গৌরনদীতে শ্রদ্ধা ও ভালবাসায় শহিদদেরস্মরণে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

শহিদদের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ সহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ফেব্রুয়ারী বুধবার রাত ১২ টা ১ মিনিটে গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথমেই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ নান্টু, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ লুতফুর রহমান দিপ, সাধারণ সম্পাদক উত্তম কুমার, দৈনিক আজকের খবর পত্রিকার প্রকাশক ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেন, মোঃ নাসির উদ্দীনসহ গৌরনদী প্রেসক্লাব ও গৌরনদী উপজেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিক গন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল আমীন, দৈনিক আজকের খবর পত্রিকার সম্পাদক মোঃ রাজিব ইসলাম তারীমসহ গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাংবাদিক গন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হোসেন, সাবেক সভাপতি মোঃ বদিরুজ্জামান খান সবুজসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক গন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রভাত ফেরি। বুধবার সকালে উপজেলার প্রভাত ফেরিতে ছাত্র-জনতার ঢল নামে। ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা প্রভাত ফেরীতে অংশগ্রহন করে। এছাড়াও মাহিলাড়া ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রভাত ফেরিতে অংশগ্রহন করে। শিশুর রং তুলিতে ভাষা শহিদদের স্মরণ ॥ ভাষা শহীদদের স্মরণে বেলা এগারটায় শহিদ সুকান্ত বাবু হলরুমে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এদিন কোমলমতি শিশু শিক্ষার্থীদের রং তুলিতে ফুটে উঠতে দেখা গেছে শহীদ মিনার সহ গ্রাম বাংলার চিত্র। পরে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে শহিদ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। শেষে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে শ্রদ্ধা ও ভালবাসায় শহিদদেরস্মরণে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪