সংবাদ শিরোনাম ::
নলছিটিতে যুবককে কুপিয়ে মারাত্মক জখম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটির সিদ্ধকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাসেল মোল্লা নামের এক যুবককে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন।
আহত রাসেল মোল্লা বলেন মনির ,মিলন ও বেল্লাল আমাকে কুপিয়েছে।
স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে হাসপাতালে রেফার করেন।
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মুরাদ আলী বলেন ঘটনা শুনেই হসপিটালে গিয়েছিলাম। ঘটনার সাথে জরিতদের আটকের জন্য চারিদিকে চেক পোস্ট বসানো হয়েছে। ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় আনা হবে।


























