সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরীক্ষার হলে মহিলা ভাইস চেয়ারম্যানের প্রক্সি দিতে গিয়ে ভূয়া পরীক্ষার্থীকে কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরীক্ষার খাতায় মহিলা ভাইস চেয়ারম্যানের প্রক্সি দিতে গিয়ে ভূয়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
শনিবার দুপুর ১টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন আলমডাঙ্গা মহিলা কলেজে বি.এ/বি.এস.এস বিভাগের পরীক্ষা শুরু হয়। আলমডাঙ্গা পৌর এলাকার বাবু পাড়ার মৃত কাজী কামালের মেয়ে কাজী মারজাহান নিতু পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন। কিন্তু সে পরীক্ষার হলে না যেয়ে নিতুর স্থানে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষায় অংশগ্রহণ করেন আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের জহুরুল ইসলামের মেয়ে সালমা খাতুন (২৬)। সঠিক পরীক্ষার্থী কাজী মারজাহান নিতুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা শিক্ষার্থী কার্ডের আইডি নম্বর: ২০০২৩৪০৬……। তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত আছেন।
আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালীন অবস্থায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। আমার সন্দেহ হলে আমি কাগজপত্র দেখতে চাই। এ সময় দেখা যায়, একজনের পরীক্ষা দিচ্ছেন আরেকজন। পরে তিনি পরীক্ষা কেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভূয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরীক্ষার হলে মহিলা ভাইস চেয়ারম্যানের প্রক্সি দিতে গিয়ে ভূয়া পরীক্ষার্থীকে কারাদন্ড

আপডেট সময় : ০৪:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪