সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

অফিসে বসেই প্রকাশ্যে ধূমপান করেন নলছিটির হিসাবরক্ষণ কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
সরকারি অফিসে বসে ধূমপান করার অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠি নলছিটি উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীরের বিরুদ্ধে।

সম্প্রতি অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করার ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন আহসান কবীর। এসময় তার সামনে এক ব্যক্তি বসা ও ফাইল নিয়ে দুই ব্যক্তি দাঁড়ানো । তিনি এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন অন্যহাতে সিগারেট টানছেন।

জানা গেছে, নিজ কার্যালয়ে বসেই একের পর এক সিগারেট টানেন তিনি। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে। মূলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান করেন তিনি।

এদিকে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলে।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন সেবা গ্রহীতা বলেন, আমাদের প্রায়ই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান তিনি। দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব বলেন, আমি তো রাস্তায় বা বাহিরে ধূমপান করতে পারিনা তাই অফিস টাইমের পর অফিসে বসে ধূমপান করেছি।এটা আমার ভুল হয়ে গেছে।আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি।

এ বিষয়ে বরিশাল ডেপুটি ডিভিশনাল কন্ট্রোনাল অব একাউন্টস্ মো.সাজ্জাদ হোসেন বলেন, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় তাকে লিখিত ভাবে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অফিসে বসেই প্রকাশ্যে ধূমপান করেন নলছিটির হিসাবরক্ষণ কর্মকর্তা

আপডেট সময় : ০৯:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪