সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বরিশালে ইন্ডাস্ট্রি গড়তে হবে: এনবিআর চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বরিশালে ইন্ডাস্ট্রি গড়তে হবে, এ জন্য যা কিছু প্রয়োজন তা সরকারকে দিতে হবে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বরিশাল বিভাগের ছয় জেলায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহে পায়রা বন্দরে ভাসমান টার্মিনাল বসানো যেতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, সচিব থাকাকালীন ইন্ডাস্ট্রি করার জন্য বরিশালে কিভাবে গ্যাস সরবরাহ হতে পারে এ জন্য মাস্টারপ্ল্যান করে দিয়েছি। এমনকি পাইপ লাইনের মাধ্যমে কিভাবে গ্যাস আসবে এবং গ্যাসের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে তা করা রয়েছে। তবে ইন্ডাস্ট্রি না করে গ্যাস আনার জন্য স্থাপনা তৈরি করলে তাতে কোনো লাভ হবে না।

এর আগে আগামী বাজেটে রাজস্ব বিভাগের বিভিন্ন প্রস্তাবনা ও সুবিধাগুলো তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক, একেএম বদিউল আলম এবং পাপন কুমার চন্দ্র। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি গিয়াসউদ্দিন, উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি বিলকিস আহমেদ লিলি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ইন্ডাস্ট্রি গড়তে হবে: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪