সংবাদ শিরোনাম ::
জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার। বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক আটক। জীবননগরে মাদক বিরোধী সমাবেশে১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ চুয়াডাঙ্গার দর্শনার অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্য গ্রেপ্তার থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত বানারীপাড়ায় সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর নির্দেশনা বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ

ছিঃ ছিঃ’ ধ্বনিতে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদ ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃ ছিঃ ছিঃ ছিঃ’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ‘তিশার ভালোবাসা’ বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক তিশা দম্পতি। হঠাৎ একদল দর্শনার্থী তাদের দুয়োধ্বনি দিয়ে তাড়া করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ তাদের নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করে।

প্রত্যক্ষদর্শীগণ জানান, মুশতাক তিশা দম্পতি আমাদের সমাজে লজ্জাজনক একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করছে। তার ওপর আবার বই লিখে বিষয়টি ছড়িয়ে দিচ্ছে। এজন্যই সচেতন নাগরিক তাদের তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। ভালোবেসে তারা একে অপরকে বিয়ে করেন। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। যার ফলে সমালোচনার ঝড় ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছিঃ ছিঃ’ ধ্বনিতে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা

আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪