১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা পুরস্কার বিতরণ ও রেজিস্ট্রেশন বুথ স্থাপন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু
ঘোড়াঘাটে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চোরাই গরুর সন্ধান, গ্রেপ্তার ২

ঘোড়াঘাটে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চোরাই গরুর সন্ধান, গ্রেপ্তার ২

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার)ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চোরাই গরুর সন্ধান।

সোমবার (৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রাম থেকে চুরির সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া তিনটি গরু।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের দেলোয়ার হোসেন (৩২) ও অপরজন নবাবগঞ্জ উপজেলার পদুমহার এলাকার মাইদুল ইসলাম (৩৫)।

স্থানীয় মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম জানান, বাঁশের তৈরি টং-এ বসে গ্রামের এক দোকানে গল্প করছিলেন কয়েক জন বন্ধু। তাদের মধ্যে একজনের পাশে রাখা ছিল একটি বাটন মোবাইল। কিছু সময় পর পাশ ফিরে দেখেন মোবাইলটি আর নেই। তার কিছুক্ষণ আগে ওই এলাকায় চলাফিরা করতে দেখা যায় ছিঁচকে চোর মাইদুলকে। তাদের ধারণা সেই একাজ করেছে। তখন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মাইদুলকে খুঁজে পাওয়ার পর কাছে মহিলা ইউপি সদস্য নার্গিস বেগমের কাছে নিয়ে যায়।

তিনি আরও জানান, মোবাইল চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে মাইদুল স্বীকার করে, সে চুরি করার পর অনেক দূরে মোবাইলটি বিক্রি করেছে। কিন্তু এখন তার কাছে কোন টাকা নেই। এক জায়গা থেকে মোটা অংকের টাকা পাবে তখন সে মোবাইলটি উদ্ধার করে ফেরত দিবে। তখন এলাকার লোকজনের সন্দেহ হয়। এক ছিঁচকে চোর আবার মোটা অংকের টাকা কোথায় পাবে। তখন তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সে গরু চুরির কথা স্বীকার করে। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ জড়িত দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, গরু চুরির সাথে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে চুরি করা দুইটি দেশী গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019