সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারীরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন মহাসড়কটিতে অবরোধ করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।

এতে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে পর্যটকসহ দক্ষিণের তিন জেলার অসংখ্য যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। ছাত্রলীগের নামে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে রাজনীতি করেন। গ্রেপ্তার আল-সামাদ ওরফে শান্ত ক্যাম্পাসে ছাত্রলীগের পরিচিত মুখ। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আল-সামাদকে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের তাঁর অনুসারী নেতা-কর্মীরা রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা গ্রেপ্তার হওয়া আল-সামাদের মুক্তির দাবি রাখেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, আল সামাদ নামের এক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তাঁর নামে ক্যাম্পাসে অভ্যন্তরীণ বিরোধে নিয়ে হামলা-সংঘর্ষের ঘটনায় একটি মামলা রয়েছে। আল সামাদকে যিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন, তাঁর নামেও মামলা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল কাইউম সাংবাদিকদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪