সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকার বাধ অপসারন করছে আগৈলঝাড়া প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় চলতি বোরো মৌসুমে খালের মধ্যে বাঁধ দিয়ে পানি সেচ করে মাছ শিকার করায় স্থানীয় কৃষকের পানি প্রবাহ বন্ধ করায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মাছ ধরার জন্য দেয়া অবৈধ বাঁধ অপসারণ করেছেন।জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা-আস্কর খালের নাঘিরপাড় গ্রামের একাধিক বোরো ব্লকের জন্য একমাত্র পানি প্রবাহর খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি সেচ করে খালে মাছ শিকার করছিল স্থানীয় আঃ মন্নান বখতিয়ারের ছেলে সোহেল বখতিয়ার। খালে বাধ দিয়ে পানি সেচ দেয়ার কারণে ওই এলাকার জমিতে ভাঙ্গন দেখা দিয়ে কৃষকরা চাষাবাদের জন্য তাদের জমিতে ঠিকমত পানি দিতে পারছিল না। ক্ষতিগ্রস্থ কৃষকেরা অবৈধ বাঁধ অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় শ্রমিক দিয়ে তাৎক্ষণিক বাঁধ অপসারণ করে পানি প্রবাহ নিশ্চিত করে অভিযুক্ত সোহেল বখতিয়ারকে ভর্ৎসনা করে ভবিষ্যতের জন্য শর্তক করে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকার বাধ অপসারন করছে আগৈলঝাড়া প্রশাসন

আপডেট সময় : ০৩:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪