১১ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রিারের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে দলিল লেখকদের কর্মবিরতি পালন

তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রিারের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে দলিল লেখকদের কর্মবিরতি পালন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া সাব রেজিস্ট্রিারের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে দলিল লেখকদের কর্মবিরতি পালন করেছে দলিল লেখক সমিতি। এতে প্রায় কোটি টাকার রাজ্স্ব থেকে বঞ্চিত সরকার।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দলিল লেখক সমিতির ডাকে সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখকরা কর্মবিরতি পালন করেন। এসময় দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আজগর আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন তেঁতুলিয়া সাব- রেজিষ্ট্রি অফিসের দায়িত্বরত সাব- রেজিস্ট্রার সিরাজুল ইসলাম দাপ্তরিক প্রশিক্ষনে ঢাকা যায়। তার অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য আটোয়ারী সাব- রেজিস্ট্রার মিজানুর রহমানকে তেঁতুলিয়ার সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেয়া হয়।
তিনি তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দ্বায়িত্ব পালন কালে কর্তব্যরত দলিল লেখকগনকে বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়রানি করে অতিরিক্ত টাকাও দাবি করেন তিনি। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন সময় হয়রানির স্বীকার হন দলিল লেখকরা। এহেন হয়রানির প্রতিবাদে দলিল লেখক সমিতি অনির্দৃষ্টকালের জন্য দলিল লেখা বন্ধ ঘোষণা করেন। আনিত সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দলিল লেখা বন্ধ থাকবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক ও দলিল লেখক আব্দুল করিম। অন্যান্য দলিল লেখকরা জানান পিতা- মাতা হতে প্রাপ্ত সম্পত্তি সাফ-কাবলা করতে হবে, অতিরিক্ত কোন ফি দেওয়া হবে না এবং সময়মত অফিসে আগমন নিশ্চিত করাসহ হয়রানি বন্ধ করলে পূর্বের ন্যায় ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে দলিল উপস্থাপন করা হবে। আজ দলিল লেখা বন্ধ হওয়ায় সরকার প্রায় কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
এব্যাপারে সাব-রেজিষ্ট্রার মিজানুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অফিস চলাকালীন সময়ে কোন অতিরিক্ত ফি নেয়া হয় না। অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি বলেন সরকারের বেধে দেয়া নিয়ম কানুন বাস্তবায়নের চেষ্টা করছি মাত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019