সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সেচ পাম্প দেওয়ার কথা বলে কৃষকের ১১হাজার টাকা নিয়ে লাপাত্তা প্রতারক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি ‘সেচ পাম্প দেয়ার কথা বলে কৃষকের কাছ থেকে নগদ এগারো হাজার টাকা নিয়েছে এক প্রতারক। রবিবার(২৮জানুয়ারী) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের কৃষক সুলতান হাওলাদারের সাথে এই অভিনব প্রতারনার ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

তিনি জানান, রবিবার সকালে তার নিজ জমিতে কৃষিকাজ করার সময় এক লোক তার কাছে এসে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি নলছিটি কৃষি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে জানান আপনি একটি সেচ পাম্প পাবেন যা সরকারীভাবে আপনাকে দেয়া হবে। এর জন্য আপনাকে সামান্য কিছু টাকা দিতে হবে। দেরি করলে অন্য কেউ নিয়ে নিবে। কৃষক সুলতান হাওলাদার সরল মনে তাকে বিশ্বাস করে এগারো হাজার টাকা বাড়ি থেকে এনে দেন। প্রতারক টাকা পেয়ে তাকে কৃষি অফিসে পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যেতে বলেন।

এরপর তিনি ছবি ও নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নলছিটি কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান এরকম কিছুই তার জন্য বরাদ্দ করা হয়নি। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন। তিনি আরও জানান তার কাছে যাওয়া প্রতারক হেলমেট ও মাক্স পরা থাকায় তাকে চিনতে পারেননি।

এ বিষয়ে নলছিটি উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, এটা খুবই দুঃখজনক একজন কৃষক এভাবে প্রতারিত হয়েছেন। সে আমাদের অফিসে এসে অনেক কান্নাকাটি করেছেন। না জেনে কারও সাথেই আর্থিক লেনদেন করা উচিত না। আমাদের অফিসের কথা বললে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য কৃষক ভাইদের অনুরোধ রইলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সেচ পাম্প দেওয়ার কথা বলে কৃষকের ১১হাজার টাকা নিয়ে লাপাত্তা প্রতারক

আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪