সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরগুনায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটা, যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরগুনার আমতলীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটার ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে এই মামলা করেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে এক বছর ধরে জাহিদ মোল্লা উত্ত্যক্ত করে আসছেন। তিন মাস আগে ওই স্কুলছাত্রীকে একবার তিনি বাড়ি থেকে তুলেও নিয়ে যান। সর্বশেষ গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে জাহিদ মোল্লা আবার উত্ত্যক্ত করেন।

এ ঘটনার প্রতিবাদ করায় মেয়ের বাবা ও অন্তঃসত্ত্বা মাকে সালিস বৈঠকের কথা বলে বখাটে জাহিদের খালু সজল আকন ডেকে নেন। পরে সজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা তাঁদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে সাতজনের নামে মামলা করেন। ঘটনার দিনই ছালাম আকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটা, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪