সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মাদক মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ফয়সাল নামের এক যুবক। পরে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকের সহ একাধীক মামলার আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান সংবাদ কর্মীদের । গ্রেপ্তার ফয়সাল শেখ (৩২) পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের পুত্র।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) পিরোজপুর আদালতে একাধীক মাদক মামলার আসামী ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগীতায় আসামী ফয়সালকে সনাক্ত করে। পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামী ফয়সাল শেখকে গ্রেপ্তার করে এবং আসামীর দেয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি

আপডেট সময় : ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪