০৫ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
ঘোড়াঘাটে বলাৎকারের শিকার এক কিশোর, যুবক গ্রেপ্তার

ঘোড়াঘাটে বলাৎকারের শিকার এক কিশোর, যুবক গ্রেপ্তার

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) ঘোড়াঘাঘাট,(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক আবু সাঈদ রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সামছুল হকের ছেলে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে।

এজাহার সূত্রে জানা যায়, বাদী তার ছেলেকে গত ৮ জানুয়ারি বগুড়ার এক মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা শেষে ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরে আসেন। গত শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আবু সাঈদ সুকৌশলে উপজেলার রাণীগঞ্জ বাজারে ওই কিশোর ছেলেকে ডেকে নিয়ে যায় এবং সোনালী ব্যাংকের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার বলাৎকার করে। পরের দিন ওই কিশোর তার খালাকে ঘটনার কথা বললে তা জানাজানি হয়ে যায়। রবিবার (১৪ জানুয়ারি) রাত ১১টায় এ ঘটনায় ওই কিশোরের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ওই কিশোরকে পরীক্ষার জন্য আজ মেডিকেলে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019