সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিপন মল্লিক পৌর এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। সোমবার রাত সাড়ে ১০ টায় রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে এই হত্যাকাণ্ড ঘটে। ওই নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পূর্বে ঢাকায় চলে যায়। সোমবার রাত সাড়ে ১০ টায় শিরিন তার ঘরের ভেতরে ডাকচিৎকার দিলে স্থানীয়রা ঘরে প্রবেশ করে রিপন মল্লিককে অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় স্থানীয়রা রিপনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, স্থানীয়রা তাকে ঘটনাটি ফোনে জানালে তিনি শিরিনের ঘরে গিয়ে তার ভাইকে না পেয়ে মেঝেতে রক্ত মাখা দেখতে পান। এ সময় শিরিন তার ঘরেই ছিল। ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সাথে পরকীয়ার কোন সম্পর্কও থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪