সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বরিশাল নগরীতে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, যুবকের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরীতে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির।

এ মামলার অপর আসামি শিশু হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছেন বলেও জানান তিনি।

দণ্ডিত রাসেল (৩২) নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রামের বাসিন্দা।

মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন বলেন, “২০১৩ সালের ২৩ অগাস্ট ১৩ বছর বয়সি শিশুটি ঘরে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী রাসেল শিশুটিকে ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আরেক শিশুর সহযোগিতায় ঘরের পেছনে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।”

ঘটনার কিছুক্ষণ পর শিশুটির মা ঘরে এলে রাসেল ও তার সহযোগীকে পালিয়ে যেতে দেখেন বলে জানান তিনি।

ঘটনার পরদিন ২৪ অগাস্ট শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন।

হুমায়ুন আরও জানান, ২০১৪ সালের ৩০ জানুয়ারি তৎকালীন কাউনিয়া থানার এসআই কামাল হোসেন দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হুমায়ুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল নগরীতে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, যুবকের যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪