সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে মোজাম পার্কে অভিযান, মালিক ও ২ নারীসহ ৩জনের ৬০ হাজার টাকা অর্থদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(মহাতাব মুহাম্মাদ সরকার) ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের দিনাজপুরের ঘোড়াঘাটে এক বিনোদন পার্কে ্অভিযান চালিয়ে বিনোদনের আড়ালে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে পার্ক মালিক সহ ২ পতিতা নারীকে হাতেনাতে আটক করে ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছে আদালত।

রবিবার দুপুরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের অবস্থিত মোজাম বিনোদন পার্কে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। এছাড়াও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল আদালতকে সহযোগীতা করেন।

আটক ব্যক্তিরা হলেন, বলগাড়ী গ্রামের মৃত কফিল উদ্দীন মন্ডলের ছেলে পার্ক মালিক মোজাম্মেল হক মন্ডল মোজাম (৭৪), গাইবান্ধা জেলার জয়া বেগম (২৫) এবং বগুড়া জেলার সুমি আক্তার (২৩)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মোজাম বিনোদন পার্কের ভিতরে অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এমন খবরে থানা পুলিশের সহযোগীতায় সেখানে অভিযান পরিচালিত হয়। পরে পার্কটির আবাসিক কক্ষ থেকে দুজন নারী এবং পার্ক মালিককে আটক করে পুলিশ। এসময় আদালতের উপস্থিতি বুঝতে পেরে ছোটাছুটি করে পালিয়ে যায় বেশ কয়েকজন খদ্দের।

ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ঘোড়াঘাটে সব ধরণের অপরাধ দমনে থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মোজাম পার্কের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। আমরাও পার্কটিকে গোয়েন্দা নজরদারীতে রেখেছিলাম। আজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম জানান, গণউপদ্রব সৃষ্টির অভিযোগে পার্ক মালিককে ৫০ হাজার এবং দুই নারীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পার্কটিতে ইতিপূর্বেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে মোজাম পার্কে অভিযান, মালিক ও ২ নারীসহ ৩জনের ৬০ হাজার টাকা অর্থদন্ড

আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪