সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামে নেশার টাকা না পেয়ে বাবা‌ শফিকুল ইসলামকে (৬০) পি‌টি‌য়ে হত্যার অ‌ভিযোগ উঠে‌ছে ছে‌লের বিরু‌দ্ধে। এ ঘটনায় পু‌লিশ অভিযুক্ত হেলাল মিয়া‌কে (২৬) গ্রেপ্তার ক‌রেছে। তাকে আদাল‌তে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্। এ ঘটনায় হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা ক‌রেছেন।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর রাত ১১ টার দিকে হেলাল মিয়া তার বাবার কাছে নেশার টাকা চায়। টাকা না দেওয়ায় বাড়ির উঠানে মায়ের সামনে কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। পরে বাবার চিৎকারে বড় ছেলে ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার বাড়িতে তার মৃত্যু হয়।

মা শেফালী বেগম বলেন, ছেলে বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজ করতা না। নেশার টাকা না থাকায় তার বাবার কাছে টাকা চায়। রাজি না হওয়ায় কাঠ দিয়ে মাথায় আঘাত করে আমার স্বামীকে হত্যা করে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, মা বাদী হ‌য়ে ছে‌লের বিরু‌দ্ধে হত্যা মামলা ক‌রেছে। প‌রে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪