সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

লুসির কন্ঠে গান শুনলেন শেখ রেহানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বাংলাদেশ ও ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রন্সিস হল্টের কণ্ঠে গান শুনলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। গান শোনার পর তিনি বলেন, লুসির মানবিক আদর্শ আমাদের সবার ধারণ করা উচিত। মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে তিনি যেসব চিঠি লিখেছিলেন তা সংরক্ষিত করা উচিত বলেও মনে করেন শেখ রেহানা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালে লুসিকে দেখতে অক্সফোর্ড মিশনে যান শেখ রেহেনা। সেখানে তিনি তার শারীরিক খোঁজ খবর নেন। এ সময় শেখ রেহেনার অনুরোধে তিনি কাজী নজরুল ইসলামের ‘নাচ ময়ূরী নাচরে’ গানটি শোনান।

অক্সফোর্ড মিশনের ফাদার জন জানান, শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে তাদের মিশনে ফুল, ফল নিয়ে আসেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা। তার আগমনের খবর দুদিন আগে থেকেই জানতেন তারা। এজন্য রং করে, পতাকা স্টান টাঙিয়ে নতুন সাজে সাজানো হয় লাইব্রেরি হল ও প্রবেশ পথ। আড়ম্বরপূর্ণ কোন আয়োজন নয়, মূলত লুসি হল্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই সেখানে যান শেখ রেহানা। সেখানে উপস্থিত ছিলেন মিশনের ফাদার ফ্রান্সিস, ফাদার জন, সিস্টার মার্গারেট, সিস্টার শেফালী, সিস্টার শিখা, চার্চের ম্যানেজার রিচার্ড রতন হালদার এবং লুসি হল্টের জীবনী নিয়ে প্রথম ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদক অপূর্ব অপু ও অপসোনিন ফার্মার প্রকল্প সমন্বয়ক সমাজসেবক রফিকুর রহমান।

আরও পড়ুন: অপুর প্রতিবেদনের পর নাগরিকত্ব পাওয়া সেই লুসিকে দেখতে যাচ্ছেন শেখ রেহানা

সেখানে অংশ নেয়া রফিকুর রহমান জানান, দুপুর সোয়া ১টার দিকে হলরুমে ঢুকেই বঙ্গবন্ধু কন্যা লুসি হল্টের কাছে গিয়ে নিজেই প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। লুসির পাশের চেয়ারে বসে অনেক মমতা নিয়ে লুসি হল্টের হাত ধরে তার শারীরিক খোঁজ খবর নিয়ে কুশলাদি বিনিময় করেন। নিজে চেয়ার থেকে উঠে সংক্ষিপ্ত সভায় অংশ নেয়া ৮ জনের প্রত্যেকের কাছে গিয়ে বঙ্গবন্ধু কন্যা পরিচিত হন, সবার খোঁজ খবর নেন। এসময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সাংবাদিক অপূর্ব অপুকে শুভেচ্ছা জানান লুসিকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায়। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন হওয়া স্বত্বেও তাকে বোঝাই যায়নি তিনি একজন ক্ষমতাধর মানুষ।

এসময় লুসির শারীরিক খোঁজ খবর নিয়ে বরিশালের নানা স্মৃতি চারণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। লুসি হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা জানায় অক্সফোর্ড মিশন কর্তৃপক্ষ।

প্রাণবন্ত ঐ সভায় শেখ রেহানা গান শোনার আবদার করেন লুসি হল্টের কাছে। লুসিও গান শোনান পরম কৃতজ্ঞতা নিয়ে। কাজী নজরুল ইসলামের ‘নাচ ময়ূরী নাচরে’ গানটি শোনেন শেখ রেহানা। এসময় লুসির কন্ঠে কন্ঠ মেলান বঙ্গবন্ধু কন্যা। পরে, অক্সফোর্ড মিশনে গির্জার ভেতরে যান শেখ রেহানা। কিছু সময় প্রভু যিশুর গির্জা ঘুরে ঘুরে দেখেন এবং অক্সফোর্ড মিশনের ইতিহাস শোনেন। পরে হাস্যোজ্জ্বল এবং বেশ প্রাণোচ্ছ্বল ভাবেই সবার সঙ্গে ছবি তোলেন শেখ রেহানা। পরে তিনি সেখান থেকে বের হয়ে সার্কিট হাউজে চলে যান।

প্রসঙ্গত, ব্রিটিশ নাগরিক লুসি হল্টের মহান মুক্তিযুদ্ধে অবদান ও দেশের বিভিন্ন প্রান্তে জনকল্যাণকর কাজ নিয়ে ২০১৬ সালের ১ ডিসেম্বর সাংবাদিক অপূর্ব অপুর ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে আলোচনায় আসেন লুসি হল্ট। লুসির একমাত্র দাবি ছিল বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তি। এমন খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। লুসি হল্টের প্রত্যাশা অনুযায়ী পরে ২০১৮ সালে প্রথমে ভিসা ফি মওকুফ যুক্ত পাসপোর্ট হস্তান্তর এবং পরে গণভবনে নিয়ে গিয়ে বাংলাদেশের নাগরিকত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লুসির কন্ঠে গান শুনলেন শেখ রেহানা

আপডেট সময় : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩