সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বাগেরহাটে গরু বাঁধা নিয়ে বাকবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মোহাম্মদ শফী চাপরাশি (৭৫)। তিনি গুলিশাখালি গ্রামের মৃত তাসেন চাপরাশির ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের মোশারফ তালুকদার (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, গরু বাঁধাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রথমে মোশারফ তালুকদার ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে জমিতে যান। কিছুক্ষণ পর একই জমিতে শফী চাপরাশি তার গরু বাঁধতে গেলে মোশারফ তাকে নিষেধ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এসময় মোশারফ লাঠি দিয়ে শফীর মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এ অবস্থায় শফী নিজ বাড়ির দিকে রওনা হয়ে কিছু দূর যাওয়ার পর মাঠের মধ্যে পড়ে মারা যান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। ####

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে গরু বাঁধা নিয়ে বাকবিতণ্ডার জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩