০৭ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির গণসংযোগ ও পথসভা

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির গণসংযোগ ও পথসভা

শহীদুল ইসলাম শহীদ,(গাইবান্ধা)প্রতিনিধিঃ

আসন্ন ৭ জানুয়ারি গাইবান্ধা-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব‍্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

প্রথম দিকে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও কেন্দীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে গত ১৭ ডিসেম্বর সেই প্রার্থীকে প্রত‍্যাহার করে শুধু লাঙ্গল প্রতীকের প্রার্থীকে রাখেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সমর্থন থাকায় এ আসনের লাঙ্গলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আওয়ামী লীগের একটি বিশাল অংশ কাজ করে যাচ্ছেন ব‍্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও এদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা করে। নিমিষেই গণসংযোগ ও পথসভা গুলো জনসমুদ্রে পরিণত হয়।
এসময় নেতা-কর্মীরা মিছিল নিয়ে লাঙ্গলের পক্ষে স্লোগান ও ভোট চেয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিণ করেন।পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপাধাক্ষ মোঃ আব্দুল হান্নান,মোঃ সাজেদুল ইসলা, সাংগঠনিক সম্পাদক হাফেজা বেগম কাকলি,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান,গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম অ্যাডভোকেট মতিন মিয়া,বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সমেস উদ্দিন বাবু,সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ,বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ রেজাউল আলম রেজা,সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মুক্তি,সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের মিরান ও বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক স্বপন রাম রায় প্রমুখ,

পথসভায় ব‍্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমি বিগত বছর গুলোতে এ আসনে মহাজোটের এমপি হিসেবে আছি, এ আসনের অনেক উন্নয়নের পাশাপাশি কিছু ভুলত্রুটিও রয়েছে। আমি বিগত বছরের ভুল ত্রুটি গুলো শুধরে আপনাদের পাশে থেকে উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে চাই।আমি আপনাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

পথসভায় আওয়ামী লীগ,জাতীয় পার্টি ও এদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লাঙ্গলের বিজয় সুনিশ্চিত করতে বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019