সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গায় নির্বাচণী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমারের অপহরণের চেষ্টা,ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগারওয়ালাকে প্রচারণার সময় অপহরণের চেষ্টায় ইউপি চেয়ারম্যানসহ ৪জনকে পুলিশ গ্রেফতার করেছে।রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের একাধিক টিম।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা -১ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও ডায়মন্ড ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগারওয়ালা ও তার কর্মীবাহিনী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঈগল প্রতীকের প্রচারণা শেষে শঙ্করচন্দ্রপুর ইউনিয়নের নতুন ভান্ডারদহ গ্রামে নির্বাচনী অফিসে আসে। এসময় নৌকার সমর্থকরা নৌকা প্রতীকের শ্লোগান দিয়ে ঈগলের সমর্থকদের উপর হামলা চালায়।ফলে উভয় গ্রুপের একাধিক সমর্থকরা আহত হয়। এসময় কয়েকটি রিকসা ও ভ্যান ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা,পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার(ভূমি)মোঃ সাজ্জাদ হোসেন,সদর থানার ওসিসহ প্রশাসনের একাধিক টিম।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৌকা প্রতীকের কর্মী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিকসহ ফারুক হোসেন,সুমন মিয়া ও হাফিজুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়।স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার বলেন, আধাঘন্টা ধরে আমাদের গাড়িবহর আটকে রেখে আমার বিরুদ্ধে অশালীন শ্লোগান দিতে থাকে।আমি গাড়ি থেকে নামলে আমার উপর মারমুখী আচরণ করে।এছাড়া আমাকে অপহরণের চেষ্টা করে।একজন প্রার্থী হিসেবে এরকম ব্যবহার আমি কল্পনাও করিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় নির্বাচণী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমারের অপহরণের চেষ্টা,ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

আপডেট সময় : ০৯:১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩