১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা পুরস্কার বিতরণ ও রেজিস্ট্রেশন বুথ স্থাপন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু
টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন রাউন্ড টেবিল সব সময় তরুণদের সাথে নিয়ে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে

টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন রাউন্ড টেবিল সব সময় তরুণদের সাথে নিয়ে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে

বি এম মনির হোসেনঃ-

ঢাকার উত্তরায় অবস্থিত পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর বলরুমে রাউন্ড টেবিল বাংলাদেশ এর Twin Charter Ceremony অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল রাউন্ড টেবিল ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট Marc Germeshausen From Austria, Twin Charter আহবায়ক Tr,Ejaz Mahmood Rony from Bangladesh , ASPA রিজিওনাল চেয়ারম্যান Shamal Panagoda from Srilonka,রাউন্ড টেবিল ইন্ডিয়া এর ন্যাশনাল প্রেসিডেন্ট রবিন আগারওয়ালা, রাউন্ড টেবিল বাংলাদেশের প্রেসিডেন্ট সিফাত উদ্দিন বেগ সহ ২০টি দেশের হায় একশ প্রতিনিধিবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাইমুল হক পিপিএম, পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ ঢাকার রিজিয়ন।উক্ত অনুষ্ঠানে অস্ট্রিয়া থেকে আগত ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মিস্টার মার্ক বলেন- রাউন্ড টেবিল বাংলাদেশ সমাজের বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে টুরিস্ট পুলিশের সহযোগিতা সত্যি প্রশংসনীয়। তিনি পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএমকে ধন্যবাদ জানান এবং বিশেষ সম্মাননা প্রদান করেন।জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন “রাউন্ড টেবিল বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দকে নিয়ে চমৎকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ সব সময় এ ধরনের কাজকে সমর্থন করে। এ ধরনের কাজের সুবিধার্থে টুরিস্ট পুলিশ সব সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাউন্ড টেবিলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব সময় কাজ করে যাবে।”উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে আগত বিদেশি পর্যটক বৃন্দের নিরাপত্তা নিশ্চিত সহ তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেছে টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019