সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে ২ দিন আটকে রেখে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ধর্ষক আকশেদ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদ্রাসা পড়ুয়া এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা আকশেদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে মারপিট করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

শুক্রবার সন্ধায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে। একইদিন রাতে ভূক্তভোগী কিশোরীর দাদা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ধর্ষক আকশেদ আলীকে মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃত আকশেদ আলী (৪০) নারায়নপুর গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে। ভূক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং সে বাকপ্রতিবন্ধী। গ্রেপ্তার আকশেদ গ্রাম সম্পর্কে তার দাদা হন।

কিশোরীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৭টার সময় রাগ করে দাদার বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। পরিবারের ধারণা সে তার নানীর বাড়িতে গেছে। তবে শুক্রবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন যে, ওই কিশোরী তার নানীর বাড়িতে যায়নি। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ১১টার সময় নিখোঁজ কিশোরীর সন্ধান পেতে গ্রামে মাইকে প্রচারনা চালায় পরিবারের সদস্যরা। মাইকে প্রচারণা শুনতে পেয়ে ধর্ষক আকশেদ আলী কিশোরীর হাতে ১০০ টাকা দিয়ে তাকে ছেড়ে দেয় এবং তাকে তার নানীর বাড়িতে চলে যেতে বলে। পরে ওই কিশোরী দাদার বাড়িতে গিয়ে সব কথা খুলে বললে, পরিবারের লোকজন এবং গ্রামবাসী আকশেদ আলীকে আটক করে।

মামলার বাদী জানান, তার নাতনীকে নিজ বাড়িতে হাত-পা বেঁধে এবং ভয়ভীতি দেখিয়ে দুদিন আটকে রেখেছিল আকশেদ আলী। এ সময় সে একাধিক বার জোরপূর্বক তার নাতনীকে ধর্ষণ করেছে বলে তার নাতনী তাদেরকে জানিয়েছে। মূলত মাইকে প্রচারণা শুনতে পেয়ে আসামী তার নাতনীকে ছেড়ে দিয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, শুক্রবার বিকেলে আমরা আসামীকে আমাদের হেফাজতে নেই। তাকে শনিবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটো ক্যাপশন-দিনাজপুরের ঘোড়াঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দাদা আকশেদ আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ২ দিন আটকে রেখে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ধর্ষক আকশেদ গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩