সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলীর বিরুদ্ধে আচরন বিধি লংঘনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

নির্বাচনী প্রতীক বরাদ্দ তো দুরের কথা রিটার্নি অফিসার কর্তৃক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার আগেই দলীয় প্রতীকে ভোট প্রার্থণা করে নির্বাচন কমিশনের আচরণ বিধি লংঘনের অভিযোগ উঠেছে বরিশাল-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ্যাড, ছেরনিয়াবাত সেকেন্দার আলীর বিরুদ্ধে।অভিযোগে জানা গেছে- নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি গত ৩০ নভেম্বর মনোনয়নয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ থাকলেও বরিশাল-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ‘এ্যাডঃ ছেরনিয়াবাত সেকেন্দার আলী’ গত ২৫ নভেম্বর তার নামের ভেরিফাইড ফেইসবুক পেইজে নিজেকে জাতীয় পার্টির প্রার্থী দাবি করে লাঙ্গল মার্কায় ভোট চেয়েছেন। তিনি ২৫ নভেম্বর তার নিজের আইডিতে পোস্ট করে জানান- মনোনয়নপত্র ফরম ক্রয় ও সাক্ষাৎকার সম্পন্ন করেছি। সামনে আছে শুভ দিন লাঙ্গল মার্কায় ভোট দিন। অথচ তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তখনও মনোনীত হননি।পরে দলের মনোনয়ন পেয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন ৩০ নভেম্বর।মনোনয়নপত্র বাছাইয়ের পর, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে একই ভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের আইডি থেকে ৪ ও ৫ ডিসেম্বর একাধিক পোষ্টে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে পোষ্ট করেছেন মিছিল মিটিং এর ছবি। ২৭ নভেম্বর একটি ভিডিও বার্তায় কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের নির্বাহী কমিটির প্রাদেশিক সম্পাদক মায়িন মাসুদও দলের প্রার্থী এ্যাডঃ ছেরনিয়াবাত সেকেন্দার আলীর জন্য লাঙ্গল মার্কায় ভোট প্রার্থণা করেন, যা ৫ ডিসেম্বর বরিশাল-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ ছেরনিয়াবাত সেকেন্দার আলী নিজের আইডি থেকে পোষ্ট করেন।নির্বাচন কমিশনের আচরনবিধির ১২ অনুচ্ছেদে ‘ভোট গ্রহনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না মর্মে উল্লেখ থাকলেও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ্যাডঃ ছেরনিয়াবাত সেকেন্দার আলী ও তার দলের নেতা-কর্মীরাও সুস্পস্ট লংঘন করে চলেছেন।এ বিষয়ে সচেতন নাগরিক সমাজ বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে আইন লংঘনকারী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলীর বিরুদ্ধে আচরন বিধি লংঘনের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩