সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে মনোনয়ন জমা দিলেন জাহিদ ফারুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থী শুধু বরিশালেই না, দেশের সব জায়গাতেই হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা তাদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলেছেন। এক্ষেত্রে নৌকার ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বরিশালবাসী উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে, সামাজিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। এবার আমি ও সিটি মেয়র মিলে সেই সুবিধা সাধারণ মানুষকে দিতে চাই। স্বতন্ত্র প্রার্থী একের অধিক হতে পারে, অন্যদল থেকেও হতে পারে। এ নিয়ে চিন্তা নেই। আমি জনগণের ওপর নির্ভরশীল। জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে আমি নির্বাচিত হবো এবং শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য কাজ করবো।

এর আগে দলীয় মনোনয়নপত্র পেয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বিশাল গাড়ি বহর নিয়ে বরিশাল নগরীতে প্রবেশ করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তার অনুসারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মনোনয়ন জমা দিলেন জাহিদ ফারুক

আপডেট সময় : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩