সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

পিরোজপুরে ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পিরোজপুরে ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় থাকা কৃষিব্যাংকে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি ডাকাতরা তেমন কোনো ক্ষতি করতে পারেনি।

ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্যামল ভট্টাচার্য জানান, তিনি পিরোজপুর পৌর শহরে থাকেন। ভোরে খবর পেয়ে ব্যাংকে যান। সরেজমিনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটি পরিদর্শন করছেন। তদন্ত করে এখনো কোন টাকা পয়সা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে ডাকাতরা ব্যাংকের একটি কম্পিউটারের হার্ডডিক্স ও ডিভিআর নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ওই ব্যাংকের নৈশ প্রহরী শফিকুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টা বা সাড়ে ৩টার দিকে ব্যাংকের পূর্বপাশের একটি জানালার লোহার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল ব্যাংকের ভেতরে ঢোকে। এসময় তারা প্রথমে তাকে ( নৈশ প্রহরী) বেঁধে ফেলে। পরে ব্যাংকের কাউন্টারের ড্রয়ারের ও আলমিরার তালা ভেঙে ফেলে। একই সময় তারা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ওই ব্যাংকের সিসি ক্যামেরা যুক্ত কম্পিউটারের হার্ডডিক্স ও ডিভিআর নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. রমিচ হাওলাদার জানান, খবর পেয়ে তিনি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ঘটনাস্থলে যান। ডাকাত দল ব্যাংকের পূর্বপাশের একটি জানালার লোহার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশ প্রহরী মো. শফিকুল ইসলামের (৪০) হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ব্যাংকের টাকা লুট করতে চাইলেও তা পারে নি। তবে কিছু মালামাল লুট করে নিয়ে গেছে বলে শুনেছি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ব্যাংক ডাকাতি বা দস্যুবৃত্তির উদ্দেশ্যে ব্যাংকের পূর্বপাশের একটি জানালার গ্রিল ভেঙেছে। তবে কোনো টাকা পয়সা বা মালামাল লুটের কোনো তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যাংকের নৈশ প্রহরীকে থানায় নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ডাকাতি

আপডেট সময় : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩