সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল-২ আসনে আলোচনায় সাবেক হুইপপুত্র ব্যারিষ্টার সাইফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বরিশাল.প্রতিনিধি
তিন বারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিষ্টার সাইফুল হক সাইফের
বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
তবে তিনি কোন দল থেকে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তা স্পষ্ট নয়। এদিকে
সাবেক হুইপপুত্র ব্যারিষ্টার সাইফের প্রার্থী হওয়ার খবরে তার পিতার বিশাল অনুসারী নেতা-কর্মী সহ এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অফিস ও
চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক সব আড্ডা আলাপে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, তিন বার সংসদ সদস্য,বাংলাদেশ
রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান,জাতীয় সংসদের হুইপ ও পিরোজপুর এবং মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীণ সৈয়দ শহীদুল হক জামাল তার নির্বাচনী এলাকায় স্কুল,কলেজ,মাদরাসা,রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট,মসজিদ ও মন্দির নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেন। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অনগ্রসর এলাকাবাসীকে অগ্রসর করতে
তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বহু আগে বাবার নামে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ ও ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি সহ্রসাধিক বেকার যুবক-যুবতীদের চাকরি দিয়ে সেই সব পরিবারে দারিদ্রতা দূর করে স্বচ্ছল্লতা এনে দেন। অতিথিপরায়ন ও গরীবের বন্ধু হিসেবে কালক্রমে তিনি সবার “ভাইজান’ হয়েছিলেন। দলমত নির্বিশেষে তিনি আপামর জনতার প্রিয় ছিলেন।
তিনি ২০২০ সালের ১৮ মার্চ প্রয়াত হলেও এখনও এলাকায় তার নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে। এদিকে মানবিক ও উন্নয়নকামী পিতার পদাঙ্ক অনুসরণ করে ব্যারিষ্টার সাইফও এলাকায় মসজিদ ও মাদরাসাসহ সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখছেন। দরিদ্র রোগীদের চিকিৎসা সেবায় সহায়তা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন। বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের প্রতিষ্ঠাতা সদস্য,লবণসাড়া হালিমা খাতুন সিনিয়র আলিম মাদরাসার গর্ভনিংবডির সভপতি,বরিশাল বারের আজীবন সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার সাইফ নির্বাচনে প্রার্থী হলে বরিশাল-২ আসনের পুরনো সব হিসাব-নিকাষ পাল্টে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হবে। তিনি প্রার্থী হলে পাদপ্রদীপের আলোয় এসে শক্তিশালী প্রার্থী হিসেবে আর্বিভূত হবেন।

এ প্রসঙ্গে ব্যারিষ্টার সাইফুল হক সাইফ বলেন, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। বাবার মত এলাকার উন্নয়ন ও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-২ আসনে আলোচনায় সাবেক হুইপপুত্র ব্যারিষ্টার সাইফ

আপডেট সময় : ১২:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩