সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তিস্তায় পাওয়া বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে আহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদল ইসলাম শহীদ, (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ির চর গ্রামের আব্দুল হাকিম মিয়ার বাড়িতে তিস্তা নদীতে কুড়িয়ে পাওয়া বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে একই পরিবারের চারজন অঙ্গহানিসহ গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।
জানা গেছে, শনিবার সকালে আব্দুল হাকিম মিয়ার দুই ছেলে ফারুক মিয়া (১৮) ও রিপন মিয়া (১৬) তিস্তা নদীর জিগাবাড়ির চরে ভূট্টার বীজ লাগাতে যায়। বিকালে বাড়ি ফেরার সময় তিস্তা নদীতে বোমা সাদৃশ্য বোতল আকৃতির একটি বস্তু দেখতে পেয়ে, তা কুড়িয়ে নিয়ে বাড়িতে আসে দুই ভাই। সন্ধ্যায় পিতাসহ দুই ছেলে এবং মা পারভীন বেগম মিলে বোমা সাদৃশ্য বস্তুটি ভাঙ্গার চেষ্টা করে। এক পর্যায় দেশীয় অস্ত্র দা দিয়ে বস্তুটিকে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আব্দুুল হাকিম মিয়ার (৪২) একটি হাত এবং ফারুক মিয়ার একটি চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান মজি জানান, তিস্তা নদীতে কুড়িয়ে পাওয়া বোমা সাদৃশ্য বোতল আকৃতির বস্তু বিস্ফোরণে হাকিমসহ তার পরিবারের চারজন আহত হয়েছে। তার ধারনা বস্তুটি বন্যার সময় নদীতে ভেসে এসে জিগাবাড়ির চরে আটকে যায়।
খবর পেয়ে থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন বস্তুটি নদীতে কুড়িয়ে পায় আব্দুল হাকিম মিয়ার দুই ছেলে। সেটি বাড়িতে নিয়ে এসে ভাঙ্গার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি তিস্তার পানিতে উজান থেকে ভেসে আসে। বিষয়টি পরিক্ষা-নিরিক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিস্তায় পাওয়া বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে আহত ৪

আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩