সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে ৬০০ পিচ নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬০০ পিচ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ জহুরুল ইসলাম(৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় হিলি-ঘোড়াঘাট পাকা রাস্তায় খুদখোর ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি থানার আটাপাড়া গ্রামের দুলাল হকের ছেলে।
পুলিশ জানায়,ভারতের সীমান্তবর্তী হিলি এলাকা থেকে যাত্রীবেশে ভ্যান যোগে নিষিদ্ধ ইনজেকশন বহন করে নিয়ে আসছে,এমন গোপন তথ্যের ভিত্তিতে হিলি-ঘোড়াঘাট পাকা রাস্তায় খুদখুর ব্রীজের উপর থেকে উপ-পরিদর্শক অসীম কুমার মোদক ও মোজাফফর রহমান সহ পুলিশের একটি দল নিষিদ্ধ নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পৃথক দুটি ছোট ব্যাগ থেকে ৬০০ পিস ইনজেকশন জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে আশপাশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করে আসছিল। তাকে মঙ্গলবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ৬০০ পিচ নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩