সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রাজধানীর আব্দুল্লাহপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গাড়িতে আগুন দেওয়ার সময় আব্দুল্লাহপুর এলাকায় একজন নাশকতাকারীকে আটক করেছে র‍্যাব-১। র‍্যাব জানায়, সকাল ৯টার দিকে এক দুর্বৃত্ত আব্দুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্যরা তাকে আটক করে।

এর আগে রোববার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

আপডেট সময় : ০৯:৩০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩