বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ গেট এর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ করিম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান খান, সদস্য মোঃ মাসুম রেজা, রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মাইনুল হোসাইন পারভেজ মৃধা, দেহেরগতি ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ নাজবির হাসান রচি, কেদারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মাস্টার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ফাইজুল হক, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল মজিদ মামুন মৃধা, যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ নয়ন, কাজী ইয়াসির আরাফাত সোহেল প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























