সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইইউর উদ্বেগের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান বোরেলের এক্সবার্তার সঙ্গে একমত পোষণ করে।

গতকাল রোববার (৫ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে এ উদ্বেগ জানিয়েছিলেন। সেই বার্তা নিজেদের টাইমলাইনে শেয়ার করে একমত পোষণ করেছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস।

জোসেপ বোরেল বলেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’

পরে বাংলাদেশের মার্কিন দূতাবাসের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বোরেলের বার্তা শেয়ার করে লেখা হয়, ‘আমরাও এর সঙ্গে একমত।’

এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, যুবদল নেতাসহ তিনজন নিহত হন। সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ পর্যন্ত আট দিনে সারা দেশে দলটির প্রায় ৮ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইইউর উদ্বেগের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩