সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিরামপুরে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা
প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর পৌর শহরে নিজ বাড়ির গেটের সামনে থেকে হাবিবুর রহমান হিটলার (৪৩) নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃস্পতিবার(১৯ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের ৭ নং ওয়ার্ড চাঁদপুর গ্রামের পূর্বপাড়া মহল্লায় নিজ বাড়ির গেটে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রাখে তিন সন্তানের জনক সবজি ব্যবসায়ীকে। নিহত হাবিবুর রহমান হিটলার উপজেলার দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। চাঁদপুর গ্রামের পূর্বপাড়ায় স্থানীয় ভাবে বসবাস করছিলেন তিনি।

নিহতের ছেলে আব্দুল্লাহু আল-ফাহাদ জানান, প্রতিদিনের মত সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হবে। এসময় গেটে গিয়ে দেখেন বাড়ির গেট বাহির থেকে লাগানো আছে। তখন সে বাড়ির ইটের প্রাচিরের উপর দিয়ে বাহিরে যায়। গিয়ে দেখতে পায় তার বাবার গলাকাটা লাশ। লাশ দেখে চিৎকার দিলে, প্রতিবেশীরা এগিয়ে এসে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী সুলতানা বেগম জানান, প্রতিদিনের মত রাত ১২ টার দিকে বাড়ি এসে খাবার খেয়ে একটু বাড়ির বাহিরে যায় হিটলার। সবাই ঘুমিয়ে পড়াতে তার খোঁজ কেও নেয়নি। আজ সকালে বাড়ির দরজার সামনে তার গলা কাটা মরদেহ দেখতে পাই।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান হিটলার পৌরশহরের কলেজ বাজার বটতলী এলাকায় সবজি ব্যবসা করে। প্রতিদিন রাত ১১ টা ১২ টায় বাসায় আসে। বাসায় আসার পরে খাবার খেয়ে প্রতিদিনের মত বাড়ির বাহিরে যায়। গতকাল ও সে বাড়ির বাহিরে যায়। সবাই সবার মত ঘুমিয়ে পড়ে। সকালে তার ছেলে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে গেটে তার বাবার গলাকাট লাশ দেখতে পায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গলা কেটে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। কেবা কাহারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩