সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে শেখ রাসেল এর জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস-২৩ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস-২৩ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
বুধবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এবং শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
অতিথিবৃন্দ শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে শেখ রাসেল এর জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস-২৩ পালিত

আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩