সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দিনাজপুর ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে ভ্যান চালক মেহেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউপির ডাঙ্গা পাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত মেহেদুল ইসলাম উপজেলার রানীগঞ্জ (আব্দুল্লাহ পাড়া) এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদুল ইসলাম উপজেলার রানীগঞ্জ বাজারে রেজাউল কাঠ ফার্নিচারের মালামাল অটো ভ্যানে করে বহন করতেন। সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন হাত-পা বাধা অবস্থায় মরদেহ ধানক্ষেতের জমিতে পড়ে থাকতে দেখে জমির মালিক মঞ্জু মেম্বারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সকালে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলটি পরিদর্শন করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সিংড়া ইউপি চেয়ারম্যান মারফত মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ এর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩