ঘোড়াঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৩:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিতধঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে এ সব কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেন উপজেলা কৃষি ্অফিসার মোঃ রফিকুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসূচি আওতায় এই উপজেলার ২৫ জন কৃষক বিনামূল্যে গ্রীষ্মকালীন ও শীতকালীন পিঁয়াজ, সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী ও মুগডালের বীজ ও সার পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ‘কৃষির উন্নয়ন ও সম্প্রসারণে সরকার নানাবিধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই একটি অংশ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন অর্থকরী ফসলের বীজ এবং সার বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা ও কৃষি সমপ্রসারণ কর্মকর্তা উম্মে ছালমা সহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।

























