সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাট ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ৩৯ পূজা মন্দিরে বসেছে সিসি ক্যামেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দূর্গা পূজার বাকি আর মাত্র কয়েকদিন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মন্ডপ গুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। নির্বাচনী বছর হওয়ায় অন্য বছরের তুলনায় এই উপজেলার সব পূজা মন্দিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিগত সময়ে এই উপজেলার একাধিক মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের তথ্য বলছে, এই বছর ঘোড়াঘাটে ৩৯টি মন্দিরে পূজা অর্চনা হবে। যা গত বছরের তুলনায় তিনটি বেশি। তারমধ্যে শুধুমাত্র ৩নং সিংড়া ইউনিয়নে ১৮টি এবং পৌরসভায় ১২টি পূজা মন্ডপ রয়েছে। এছাড়াও ১নং বুলাকীপুর ইউনিয়নে ৬টি এবং ২নং পালশা ইউনিয়নে ২টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
এই ৩৯টি মন্ডপের সব কয়টিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। উপজেলা প্রশাসনে পক্ষ থেকে মন্দির কমিটির হাতে এসব বিশেষ সিসি ক্যামেরা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরের স্বেচ্ছাসেবকরা এখন থেকেই দায়িত্ব পালন করছে। যাতে করে প্রতিমা ভাংচুরের ঘটনা না ঘটে। এবারের দূর্গা পূজায় সব মন্দিরে থাকবে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে থেকে পোশাকধারী পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। পাশাপাশি পূজার শৃঙ্খলা রক্ষায় মন্দির কমিটির পক্ষ থেকে নির্বাচন করা স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে। এছাড়াও সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা সদস্যরা কাজ করবে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি।
৩৯টি মন্দিরের মধ্যে বিশেষ কিছু দিক বিবেচনায় চারটি মন্দিরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকিপূর্ণ মন্দির গুলো হলো ঘোড়াঘাট পৌর এলাকার বড়গলি (আমাগান) সার্বজনীন ইউনিয়নের রানীগঞ্জ বাজার সার্বজনীন দূর্গা মন্দির ও বিরাহীমপুর সার্বজনীন দূর্গা মন্দির। এ বছর দূর্গাপূজা শান্তিপূর্ণ শেষ করতে এই উপজেলার সবগুলো পূজা মন্দিরের কমিটির সাথে পৃথক পৃথক ভাবে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ বৈঠক করেছে।
এতে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট দিনে প্রতিমা বিসর্জন দেওয়া সহ আগে থেকেই স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা।
ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার বলেন, ‘প্রশাসনে পক্ষ থেকে পাওয়া সিসি ক্যামেরা আমরা সবগুলো মন্দিরে স্থাপন করেছি। এছাড়াও বড় মন্দির গুলোতে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ক্যামেরা লাগানো আছে। আমাদের সব কয়টি মন্দিরের স্বেচ্ছাসেবীদের তালিকা থানায় জমা দিয়েছি।
প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় ভালো। শান্তিপূর্ণ পরিবেশে নির্দিষ্ট দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসব শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।’
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘উর্ধ্বতন কতৃপক্ষের দিক নির্দেশনায় আমরা সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঝুঁকিপূর্ণ মন্দির গুলোতে আমাদের আরো বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে আমরা সব গুলো মন্দির পরিদর্শন করেছি।
আমাদের বিট অফিসাররা মন্দিরের সার্বিক বিষয় খোঁজখবর রাখছে। পূজা উদযাপন পরিষদেও নেতাদের সাথে আমরা এবং আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে সার্বিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
দূর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে শেষ ফটো ক্যাপশন-দিনাজপুরের ঘোড়াঘাটে বড়গলি সার্বজনিন দূর্গা মন্দিরে বসানো সিসি ক্যামেরা সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসান সহ পুলিশ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাট ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ৩৯ পূজা মন্দিরে বসেছে সিসি ক্যামেরা

আপডেট সময় : ০৯:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩