সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ইসির সঙ্গে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকের বৈঠক আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ ও পরিস্থিতি দেখতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। দলে আছেন ছয় আন্তর্জাতিক বিশেষজ্ঞ। মার্কিন দুই সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ এই মিশন আজ রোববার থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনী পরিবেশ পরিস্থিতি যাচাই করবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এনডিআই এবং আরআইআর সূত্র জানায়, এই প্রাক-নির্বাচনী মার্কিন পর্যবেক্ষক দল গতকাল শনিবার ঢাকায় পৌঁছায়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির সহায়তায় এই মিশনের কার্যক্রম ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভেশনের নীতিমালা অনুযায়ী আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপী এ সফরে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে এই যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন। প্রতিনিধিদলে আছেন সাবেক দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ এন্ডারফার্থ, সাবেক ডেপুটি ইউএসএআইডি প্রশাসক বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এনডিআই এশিয়া-প্যাসিফিকবিষয়ক আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ ও আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।

জানা যায়, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করবে দলটি। এ ছাড়া তারা সরকারি সংস্থা, রাজনৈতিক দল, স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক, নারী ও যুব গোষ্ঠীসহ নাগরিক সমাজ, গণমাধ্যম এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করবে। সেসব বৈঠকের অভিজ্ঞতার আলোকে সফর শেষে বিবৃতির মাধ্যমে নিজেদের মত, উদ্বেগ ও সুপারিশ তুলে ধরবেন প্রতিনিধিরা। এর ভিত্তিতে ভোটের দিনের জন্য সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর সিদ্ধান্ত নেবে দেশটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসির সঙ্গে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকের বৈঠক আজ

আপডেট সময় : ০৬:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩