সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিরামপুরে অপরাধ দমনে বিট পুলিশের উঠান বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: পুলিশ জনগণের সেবক এবং বন্ধু। যেকোন ধরণের অপরাধ রোধ করতে বর্তমান পুলিশ সক্ষম। তবে এখন দরকার শুধুমাত্র সাধারণ জনগণের সচেতনতা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার মনোভাব” এমন কথা বলেছেন দিনাজপুরের বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
শুক্রবার (৬অক্টোবর) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ড শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিট পুলিশিং উঠান বৈঠকে এসব কথা বলেছেন ওসি।

তিনি আরো বলেন, “সাধারণ অনেক মানুষ এখনও পুলিশকে ভয় পায়। তবে আপনাদের ভয় পাবার কোন কারণ নেই। কেননা আমরা আপনাদের বন্ধু। আমাদেরকে ভয় পাবে অপরাধীরা। আর অপরাধ নির্মূলের বড় হাতিয়ার হতে পারে সাধারণ নাগরিক। আপনাদের দেওয়া সামান্য তথ্যে অনেক বড় অপরাধ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সেই সাথে সম্ভব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা। শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে উঠান বৈঠকের আয়োজন করে ওই বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নেহার কুমার সরকার।

বৈঠকে মাদক ইভটিজিং, চুরি, জুয়া, বাল্য বিবাহ, যৌতুক, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, আত্মহত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদ সহ বিভিন্ন অপকর্ম রোধে আলোচনা সভা এবং জনসচেতনতা নিয়ে আলোচনা করেন অতিথিরা।

এসময় বৈঠক উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোশারফ হোসেম, পৌর যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান (ওদ),পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার মহন্ত, সাবেক ছাত্রনেতা আব্দুস সবুর,স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য চন্দন, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য মাহবুবুর রহমান, ছাত্রনেতা তোছাদ্দেক হোসেন,সাবেক ছাত্রনেতা উত্তম কুমার মহন্ত,সাবেক যুবলীগের সদস্য মনোয়ার চৌধুরী, গোলাম রাব্বানী, আকাশ,ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন, বিদ্যালয়ের শিক্ষক সহ্ স্থানীয় গণ্যমান্য প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে অপরাধ দমনে বিট পুলিশের উঠান বৈঠক

আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩